July 3, 2026, 11:45 pm
Title :
আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল বাংলা কিউআর কোডে দুই দিনে ২২ কোটি টাকার লেনদেন ইরানে গিয়ে খামেনিকে শ্রদ্ধা জানালেন জামায়াতের নায়েবে আমির-পাটওয়ারী-হানজালা অবশেষে খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ অনেক দিন পর দেশে মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী খামেনির জানাজায় হামলা হলে চরম প্রতিশোধ, হুঁশিয়ারি তেহরানের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: জামায়াত আমির

নির্বাচনী দায়িত্বে থাকছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা

Reporter Name
  • Update Time : Sunday, December 7, 2025
  • 84 Time View

নিউজ ডেস্ক:
বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বে রাখা হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। রবিবার (৭ ডিসেম্বর) ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, গণভোট এবং ভোটের আগে-পরে নানা বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

কমিশনার বলেন, বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের এই মুহূর্তে ভোটের কাজে নিযুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ ক্ষেত্রে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং এবং পোলিং অফিসার নেওয়া হবে সরকারি এবং আধাসরকারি ব্যাংকের কর্মকর্তাদের থেকে।

চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে জানিয়ে তিনি আরো বলেন, আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন।

ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ভোটের আগের রাতে ব্যালট কেন্দ্রে পৌঁছানো হবে। আর সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হয়ে শেষ হবে সাড়ে ৪টায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com