July 4, 2026, 4:55 pm
Title :
বাংলাদেশ প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়: সমাজকল্যাণমন্ত্রী দুর্নীতির দায়ে মলদোভার প্রধানমন্ত্রীর পদত্যাগ খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, শিগগিরই বৈঠকে বসবে দুই নেতা ‘কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশের বাস্তবতা তৈরি হয়েছে’ খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান মেসিদের ম্যাচে ঝড়ের পূর্বাভাস আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয় ও পলকের বিরুদ্ধে শুনানি পিছিয়ে রোববার

Reporter Name
  • Update Time : Wednesday, January 7, 2026
  • 88 Time View

২০২৪ সালের জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী রোববার (১১ জানুয়ারি) নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এতে জয় ও পলকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৩টি অভিযোগ আনা হয়েছে। তাতে বলা হয়, আন্দোলন চলাকালে দুজন মুঠোফোনে আলোচনার মাধ্যমে ইন্টারনেট ও সামাজিক মাধ্যম বন্ধ করে গণহত্যার তথ্য লুকিয়েছেন। একইসঙ্গে ইন্টারনেটের লাইন পোড়ানো হয়েছে, এমন তথ্য ছড়িয়ে সেই দায় চাপিয়েছেন শিক্ষার্থীদের ওপর।

এ মামলায় গ্রেফতার আছেন জুনাইদ আহমেদ পলক। আর অভিযোগ আমলে নিয়ে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পলাতক সজীব ওয়াজেদ জয়ের পক্ষে লড়বেন স্টেট ডিফেন্স।

এদিকে, ট্রাইব্যুনাল-২ এ কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com