October 1, 2026, 6:36 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 39 Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান রবিবার সকাল ১০টা ৫০ মিনিটে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে উপস্থিত হয়েছেন। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে তিনি সফরের উদ্দেশ্যে রওনা হন। মহেশখালীতে পৌঁছে তিনি সেখানকার গভীর সমুদ্রবন্দর, কয়লাবিদ্যুৎ প্রকল্প ও সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালী ও হাটহাজারী এলাকা পরিদর্শন করবেন। সেখানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচির আওতায় নতুন ঘর প্রদানের কার্যক্রমে অংশ নেবেন তিনি। এছাড়া ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ এবং হাটহাজারী মাদরাসায় আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারতের কর্মসূচি রয়েছে তাঁর। দিনের শেষভাগে হাটহাজারী সরকারি কলেজ মাঠে পুনর্বাসন সহায়তা প্রদান এবং চট্টগ্রাম নগরীতে দলের সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। উল্লেখ্য, মহেশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে তারেক রহমানের এটিই প্রথম সরকারি সফর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com