August 29, 2026, 2:45 pm
Title :
অবৈধ অস্ত্রের সন্ধান দিলে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার ব্রাহ্মণবা‌ড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝা‌বু‌ঝি, হাসনাতের দুঃখপ্রকাশ বিরোধী দল মেঠো বক্তৃতায় অনেক অভিযোগ করতেই পারে লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, খোঁজ দিলে ২ লাখ টাকা পুরস্কার গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক গ্যাস বিদ্যুৎ সংকটের দায় এড়িয়ে বিএনপি কী করছে? হাসনাত ভাই দুঃখপ্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ: রফিকুল মাদানী ছয় মাসে সরকারের কোনো সফলতা নেই: এবি পার্টির চেয়ারম্যান ‘ফ্রি প্যালেস্টাইন’ বাদ দিয়ে কাশ্মীর দখলে স্লোগান দওয়া উচিত: শুভেন্দু

কিশোরগঞ্জ-জামালপুরের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে তথ্য প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : Friday, August 28, 2026
  • 7 Time View

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে কিশোরগঞ্জ ও জামালপুর জেলার সরকারি উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রশাসনিক কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ২৭ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন দায়িত্বের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এখন থেকে তিনি উভয় জেলার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, সুশাসন প্রতিষ্ঠা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীকে সরকারি সেবা নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির ওপর বিশেষ নজর রাখতে হবে। প্রয়োজনে তিনি জেলা পর্যায়ে বিভিন্ন সভায় অংশ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারবেন। তবে এই সমন্বয়মূলক দায়িত্ব পালনের ক্ষেত্রে স্থানীয় সরকার বা অন্য কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের আইনি ক্ষমতার কোনো ব্যত্যয় ঘটবে না বলে স্পষ্ট করা হয়েছে।

নতুন এই দায়িত্ব পাওয়ার পর প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, জনগণের সেবা ও উন্নয়নের এই সুযোগকে তিনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন। তিনি সংশ্লিষ্ট সবার সাথে সমন্বয় রেখে কিশোরগঞ্জ ও জামালপুরের মানুষের দোরগোড়ায় স্বচ্ছতার সাথে সরকারি সেবা পৌঁছে দিতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। জনগণের সহযোগিতা ও আস্থাকেই তিনি তার কর্মপরিকল্পনার মূল চালিকাশক্তি হিসেবে দেখছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com