August 17, 2026, 12:58 pm
Title :

গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ৮ রাশিয়ানসহ ১২

Reporter Name
  • Update Time : Wednesday, July 22, 2026
  • 50 Time View
নাটোরের গুরুদাসপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন দুই গাড়ির চালক, বাসের হেলপারসহ অন্তত ১২ জন।

আহতদের মধ্যে রয়েছেন ৮ রাশিয়ান নাগরিক। এদের মধ্যে ৪ জন নারী। 

মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

নিহত হেলপারের নাম ইমন (২২)। তার বাবার নাম জহুরুল ইসলাম। তিনি নাটোর খোলাবাড়িয়ার হযরতপুরের বাসিন্দা বলে জানা গেছে।

জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পেঁয়াজ-রসুন বোঝাই ঢাকাগামী ট্রাকের সঙ্গে ঈশ্বরদীর রূপপুরগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ওই হতাহতের ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের ফাইটার ম্যান হেলাল ও বকুল হোসেন জানান, তাদের সাব অফিসার রুস্তম আলীর নেতৃত্বের দ্রুত উদ্ধার তৎপরতা চালানো হয়। দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পর মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

উপজেলা কমপ্লেক্সে আহতদের দেখতে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ ও এসিল্যান্ড আসাদুল ইসলাম।

 

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, হাইওয়ে পুলিশ, গুরুদাসপুর ও বনপাড়ার ফায়ার সার্ভিস টিমের সহায়তায় উদ্ধার তৎপরতা সম্পন্ন হয় রাত ১১টার দিকে। আপাতত এক পাশ দিয়ে পরিবহনগুলোর যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com