August 17, 2026, 12:57 pm
Title :

চট্টগ্রাম বন্দরে ক্রেন ছিড়ে আছড়ে পড়ল কনটেইনার

Reporter Name
  • Update Time : Sunday, July 19, 2026
  • 19 Time View

চট্টগ্রাম বন্দরের চট্টগ্রাম কনটেইনার টার্মিনালের (সিসিটি) ৩ নম্বর বার্থে ক্রেনের স্প্রেডারের লেসিং ছিঁড়ে ৪০ ফুটের একটি কনটেইনার ক্রেনের বিমের ওপর পড়ে গেছে। এতে ক্রেন ও কনটেইনারটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও এ ঘটনায় কেউ হতাহত হননি।

শনিবার রাতে ‘চ্যাং হাই’ নামের জাহাজ থেকে কনটেইনার নামানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, কনটেইনারটি নামানোর সময় কোয়ে গ্যান্ট্রি ক্রেন-৪ এর স্প্রেডারের লেসিং ছিঁড়ে যায়। এতে কনটেইনারটি ক্রেনের বিমের ওপর পড়ে।

চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামীম জানান, যান্ত্রিক ত্রুটির মূল কারণ উদঘাটনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে একটি বিশেষ কারিগরি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার পর রাতেই কনটেইনারটি নিরাপদে অপসারণ করে ক্ষতিগ্রস্ত ইকুইপমেন্ট উদ্ধারের কাজ শুরু হয়েছে।

তিনি আরও জানান, রোববার সকাল থেকে ক্রেনটির মেরামতকাজ শুরু হবে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সিসিটি-০৩-এর দুর্ঘটনাস্থল ছাড়া বন্দরের অন্যান্য সব বার্থে কনটেইনার হ্যান্ডলিংসহ সার্বিক অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক ও সচল রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com