July 1, 2026, 5:48 am
Title :
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

চব্বিশের গণহত্যার ৭ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড: সংসদে আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, June 21, 2026
  • 26 Time View

নিউজ ডেস্ক:
চব্বিশের জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭ মামলায় ৫৯ জন আসামিকে সাজা প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে ১৩ জন আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। অন্য আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে নেত্রকোণা-৫ আসনের মাছুম মোস্তফার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

জামায়াতে ইসলামীর এমপি মাসুম মোস্তফার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, চব্বিশের জুলাইয়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে ৮০টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৭টি মামলার রায় প্রদান করা হয়েছে এবং ৭৩টির কার্যক্রম চলমান রয়েছে। কার্যক্রম চলমান ৭৩টি মামলার মধ্যে ২২টির সাক্ষ্যগ্রহণ পর্যায়ে এবং ৫১টি তদন্তনাধীন রয়েছে।

মন্ত্রী জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় মোট আসামির সংখ্যা ৪৬৩ জন। এর মধ্যে গ্রেফতারকৃত আসামি ১৭৪ জন, পলাতক ২৮৮ জন এবং মৃত্যুবরণ করেছে একজন ও খালাস পেয়েছে একজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com