July 2, 2026, 5:44 pm
Title :
ইউক্রেনের হামলায় জ্বালানি সংকট, ভারত থেকে পেট্রল আমদানি করছে রাশিয়া ‘জাতীয় কবি এ ভূখণ্ডে জন্ম না নিলেও তার হৃদয়জুড়ে ছিলো বাংলাদেশ’ পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৭ম ব্যাচের শুভ উদ্বোধন মোমবাতির আলোয় গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করল ছাত্রদল জুলাই অভ্যুত্থানে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় ক্ষোভ জামায়াতের টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ ১১ দলের কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে: গোলাম পরওয়ার ‘আলি খামেনিসহ ইরানিদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে’ কেইনের আগুনে পুড়ল কঙ্গোর স্বপ্ন

চীন ও ভারতের মতো বড় বড় বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিশ্রুতি রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : Tuesday, May 5, 2026
  • 38 Time View

নিউজ ডেস্ক:
চীন ও ভারতের মতো বড় বড় বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিশ্রুতি রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি প্রধানমন্ত্রীর বিদেশ সফর প্রসঙ্গে জানান, ‘এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। এটা এখনই আমি বলতে পারছি না ’

মঙ্গলবার (৫ মে) দুপুরে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় এবং শিডিউলের সমন্বয় করে এই সফরের বিস্তারিত পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

নিজের চীন সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলাপ হবে। সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অবশ্যই কথা হবে। এটা প্রধানমন্ত্রীর অঙ্গীকার।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হওয়া ভালো। শুধু আমরা না, অন্য দেশও এমন চুক্তি করেছে। আমরা অন্য দেশের চেয়ে এগিয়ে আছি।’

খলিলুর রহমান বলেন, ‘পশ্চিমবঙ্গের ক্ষমতায় পালাবদলে যদি পুশ ইনের ঘটনা ঘটে তবে পাল্টা ব্যবস্থা নেবে বাংলাদেশ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com