July 1, 2026, 10:13 pm
Title :
বাংলা কিউআর কোড লেনদেনে নতুন নির্দেশনা পানিপ্রবাহ ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধ ঘোষণার শামিল’: পাকিস্তান ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে

চীন সফর শেষে দেশে ফিরলেন ডেপুটি স্পিকার ও সংসদীয় প্রতিনিধি দল

Reporter Name
  • Update Time : Saturday, June 13, 2026
  • 32 Time View

নিউজ ডেস্ক:
চার দিনের সরকারি সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল–এর নেতৃত্বাধীন চার সদস্যের সংসদীয় প্রতিনিধি দল। শনিবার বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে তারা ঢাকায় পৌঁছান।

চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে প্রতিনিধি দলটি কুনমিংয়ে আয়োজিত ৭ম চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরামে অংশ নেয়। সেখানে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন ডেপুটি স্পিকার। একই সফরে তারা ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপজিশন-এও অংশগ্রহণ করেন, যেখানে বাংলাদেশ এবারের থিম কান্ট্রি হিসেবে ৮৪টি প্যাভিলিয়ন নিয়ে অংশ নিয়েছে।

সফরকালে ডেপুটি স্পিকার চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে কুনমিং-চট্টগ্রাম সরাসরি সংযোগ সড়ক নির্মাণ, তিস্তা ব্যারেজ প্রকল্পে চীনা সহযোগিতা অব্যাহত রাখা ও শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প ও অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

এ সময় তিনি চলতি মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফরের বিষয়টিও তুলে ধরেন। চীনা প্রতিনিধিরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন।

সফরের অংশ হিসেবে ইউনানের স্মার্ট ও চালকবিহীন ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থার একটি পাইলট প্রকল্পও পরিদর্শন করেন ডেপুটি স্পিকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com