July 4, 2026, 8:59 am
Title :
বাংলাদেশ প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়: সমাজকল্যাণমন্ত্রী দুর্নীতির দায়ে মলদোভার প্রধানমন্ত্রীর পদত্যাগ খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, শিগগিরই বৈঠকে বসবে দুই নেতা ‘কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশের বাস্তবতা তৈরি হয়েছে’ খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান মেসিদের ম্যাচে ঝড়ের পূর্বাভাস আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল

ছায়ানটে কঠোর নিরাপত্তা, পরিদর্শনে উপদেষ্টা ফারুকী

Reporter Name
  • Update Time : Friday, December 19, 2025
  • 108 Time View

রাজধানীর ধানমন্ডিতে ছায়ানটে হামলা ও ভাঙচুরের ঘটনার পর প্রতিষ্ঠানটি পরিদর্শনে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে দিকে ধানমন্ডির শংকর এলাকায় অবস্থিত ছায়ানট প্রাঙ্গণে আসেন তিনি। এ সময় তিনি ছায়ানট ভবনের প্রতিটি তলা ঘুরে দেখেন এবং হামলা ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ছায়ানটে হামলা ও ভাঙচুরের ফলে মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে—সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেননি।

বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডিতে ছায়ানটে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। উপদেষ্টার ছায়ানট পরিদর্শনকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

এ সময় ছায়ানটের আশপাশে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়।

এ বিষয়ে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, ছায়ানটে যেন পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যদেরও দায়িত্বে রাখা হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com