July 1, 2026, 11:53 pm
Title :
বাংলা কিউআর কোড লেনদেনে নতুন নির্দেশনা পানিপ্রবাহ ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধ ঘোষণার শামিল’: পাকিস্তান ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : Tuesday, June 9, 2026
  • 29 Time View

নিউজ ডেস্ক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিল করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়ে তা ভিত্তিহীন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোর্স বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি। চাহিদা অনুযায়ী অনার্সে নতুন বিষয় যুক্ত করার বিষয়ে পর্যালোচনায় চলছে।

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ মঙ্গলবার দুপুরে এ নিয়ে এক ফেসবুক পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বন্ধের ব্যাপারে সরকার কিংবা আমাদের কোনো সিদ্ধান্ত নেই।

প্রসঙ্গত, সম্প্রতি কিছু গণমাধ্যমের খবরে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নতুন খসড়া মডেল অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাতিল করা হচ্ছে বাংলা, ইতিহাস, দর্শনসহ প্রায় ছয় বিষয়ের অনার্স কোর্স। এসব বিষয় অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com