November 17, 2026, 7:53 pm
Title :
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জনের আহ্বান ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা

তারেক রহমানকে সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিনন্দন

Reporter Name
  • Update Time : Sunday, February 15, 2026
  • 101 Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনের দপ্তর সম্পাদক কামরুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।

বিবৃতিতে নেতারা বলেন, গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এ বিজয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘ ১৭ বছর ধরে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হওয়ার পর চব্বিশের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ নির্বাচন ইতোমধ্যে দেশবাসীসহ বিশ্বের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

নেতারা আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সংসদ সদস্যরা জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে দেশ ও জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com