July 1, 2026, 7:08 pm
Title :
সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের ধর্মের নামে সন্ত্রাসবাদ বাংলাদেশ সমর্থন করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার

দুবাইয়ে গ্রেফতার বেনজীরের ১০ কোটি টাকার ডুপ্লেক্স বাংলো, রয়েছে সরকারি তত্ত্বাবধানে

Reporter Name
  • Update Time : Sunday, June 14, 2026
  • 11 Time View

নিউজ ডেস্ক:
দুবাই পুলিশের হাতে গ্রেফতার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ-এর একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাংলো রয়েছে রাজধানীর অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল সংলগ্ন আনন্দ হাউজিং সোসাইটিতে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর আদালতের নির্দেশে বাড়িটি আগেই জব্দ করা হয়।

জানা গেছে, রূপগঞ্জের পূর্বাচল সংলগ্ন দক্ষিণবাগ এলাকার আনন্দ হাউজিং সোসাইটিতে ২৪ কাঠা জমির ওপর নির্মিত ‘সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেড’ নামে পরিচিত এ ডুপ্লেক্স বাংলোটি ২০২২ সালের দিকে নির্মাণ করা হয়। প্রায় ১০ কোটি টাকা মূল্যের এই বাড়িতে দেশে অবস্থানকালে নিয়মিত যাতায়াত ও রাত্রিযাপন করতেন বেনজীর আহমেদ।

দুদকের আবেদনের পর আদালতের নির্দেশে ২০২৪ সালের ৬ জুন সম্পত্তিটি জব্দ করা হয়। পরবর্তীতে সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও তদারকির জন্য জেলা প্রশাসককে রিসিভার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বর্তমানে বাড়িটি সরকারি তত্ত্বাবধানে রয়েছে। বাড়ির প্রধান ফটক সিলগালা করা হয়েছে এবং প্রশাসনের নিয়োজিত নিরাপত্তাকর্মীরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজীর আহমেদ ও তার পরিবারের বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পত্তি আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে। জব্দকৃত সম্পদের তালিকায় রূপগঞ্জের এই আলোচিত ডুপ্লেক্স বাংলোটিও অন্তর্ভুক্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com