August 17, 2026, 7:29 pm
Title :
১৮০ দিনের মূল্যায়নের মুখে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা, রদবদল নিয়ে জল্পনা সরকারের দাবি শতভাগ সফলতা না এলেও আন্তরিকতা ছিল শতভাগ খালেদা জিয়ার আদর্শে জনকল্যাণে কাজ করতে হবে: আবু সুফিয়ান হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আ’ ট’ ক ৩ জুলাই সনদ নিয়ে দ্বন্দ্বের কিছু নেই, সব ডকুমেন্ট দেখুন ওবায়দুল কাদেরসহ ৭ আসামি খালাস পাবেন, আশা আইনজীবীদের ১৮০ দিনে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী-এমপিরা জনগণের জন্য কাজ করছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলুন কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

Reporter Name
  • Update Time : Monday, July 27, 2026
  • 35 Time View

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ২ আগস্ট থেকে শুরু হয়ে এ প্রক্রিয়া চলবে ৩০ আগস্ট পর্যন্ত।

সোমবার (২৭ জুলাই) ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে প্রফেসর ড. মো. মাসুদ রানা খান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিলম্ব ফি ছাড়া জনপ্রতি রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১৯৬ টাকা। নির্ধারিত সময়ের পর বিলম্ব ফি সহ রেজিস্ট্রেশন করলে অতিরিক্ত ১৪০ টাকাসহ মোট ৩৩৬ টাকা দিতে হবে।

বোর্ডের দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, কেবল ৮ম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ এবং রেজিস্ট্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীরাই নবম শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে। নিবন্ধনের ক্ষেত্রে শিক্ষার্থীদের বয়সের সীমা ১২ থেকে ১৮ বছরের মধ্যে হতে হবে। ১২ বছরের কম বা ১৮ বছরের বেশি বয়সি শিক্ষার্থীরা নিবন্ধনের যোগ্য বিবেচিত হবে না।

রেজিস্ট্রেশন কার্যক্রম নিখুঁত করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি শিক্ষকসহ ৩ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। অনলাইনে তথ্য সাবমিটের আগে বিদ্যালয়ের ভর্তি ফরমের সঙ্গে তথ্য মিলিয়ে দেখার দায়িত্ব থাকবে এ কমিটির ওপর। ভুল তথ্যের জন্য প্রতিষ্ঠান প্রধান ও কমিটির সদস্যগণ যৌথভাবে দায়ী থাকবেন। কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশনের কাজে শিক্ষার্থীদের নিয়োজিত করা যাবে না।

শিক্ষার্থীদের বিভাগ নির্বাচনের বিষয়ে বলা হয়েছে, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মতিক্রমে মানবিক, বিজ্ঞান বা ব্যবসায় শিক্ষা শাখা চূড়ান্ত করা হবে। তবে ৮ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল বিবেচনা করে বিভাগ বিভাজন করা যেতে পারে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে বা কোনো ধরনের জটিলতা তৈরি হলে তার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। এছাড়া ফি জমাদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতদের বোর্ডে আসার প্রয়োজন নেই; সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের ২৪ ঘণ্টার মধ্যে অনলাইনে ‘eSIF’ পূরণ করা যাবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com