November 17, 2026, 8:05 pm
Title :
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জনের আহ্বান ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিমের কার্যক্রম চালু

Reporter Name
  • Update Time : Sunday, January 18, 2026
  • 115 Time View

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দকুইক রেসপন্স টিম’ (কিউআরটি) কার্যক্রম চালু হয়েছে। হটলাইন-১০৯ এ কল করলেই টিমের সদস্যরা দ্রুত ব্যবস্থা নেবে।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কিউআরটি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিমের পাশে দাঁড়াতে এই টিম কাজ করবে। দেশের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় এ কার্যক্রম পৌঁছানোর জন্য তার মন্ত্রণালয় কাজ করছে।

স্বপ্নের বাংলাদেশ গড়তে তরুণদের পাহারাদারের ভূমিকা পালনের আহ্বান জানিয়ে উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, তোমরা তরুণ ছেলে মেয়েরা যদি ২৪ ঘটাতে পারো। তোমরাই এ দেশকে একটি নিরাপদ দেশ গড়তে পারবে।

তিনি বলেন, আমাদের মেয়েদের নিরাপত্তার জন্য, আমাদের শিশুদের নিরাপদের জন্য আজকের দিনে এটাই হওয়া উচিত আমাদের সবচেয়ে বড় আন্দোলন এই মুহূর্তে।

গণভোট ২০২৬-এ নারীর অংশগ্রহণে নিরাপত্তার প্রতি গুরুত্বারোপ করে এই উপদেষ্টা বলেন, হ্যাঁ- মানে সংস্কার, হ্যাঁ- মানে নতুন বাংলাদেশ, হ্যাঁ- মানে নারীর নিরাপদে বেড়ে ওঠা। নতুনভাবে বাংলাদেশকে গড়ার জন্য হ্যাঁ ভোট দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে  প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, তরুণ ছেলে- মেয়েরা এবং গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com