August 19, 2026, 12:46 am
Title :
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেবে দিল্লি : দীনেশ ত্রিবেদী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী গুম প্রতিরোধ আইনের খসড়া নিয়ে আপত্তি, সরকারের সমালোচনা মোড়ক উন্মোচন: কালোত্তীর্ণ হবে ‘রাজনীতির সদরে-অন্দরে’ এখন ইইডির প্রধান প্রকৌশলী হতে বঙ্গবন্ধু পরিষদ নেতার দৌড়ঝাঁপ দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক মিয়ানমারের বিবৃতির সাথে একমত নয়, রাষ্ট্রদূতকে মন্ত্রণালয়ে ডেকে জানাল ঢাকা ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখল, ছাত্রদল নেতার নামে মামলা প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা

পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক

Reporter Name
  • Update Time : Tuesday, July 21, 2026
  • 47 Time View

দেশের উদীয়মান কিশোর-কিশোরী ক্রীড়াবিদদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে নিয়মিত অনুশীলনের পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস ও সঠিক পুষ্টির ওপর গুরুত্বারোপ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, একজন ক্রীড়াবিদের সাফল্য শুধু মাঠের অনুশীলনের ওপর নির্ভর করে না; সুস্বাস্থ্য, সঠিক পুষ্টি এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনও সমান গুরুত্বপূর্ণ।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের নিয়ে আয়োজিত বিশেষ পুষ্টি সচেতনতা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে অংশ নেওয়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় ৫৫০ জন কিশোর-কিশোরী ক্রীড়াবিদ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খান। সেমিনারটি পরিচালনা করেন পাবলিক অ্যান্ড ওয়েলনেস কনসালট্যান্ট, পুষ্টিবিদ ও ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ইসরাত জাহান।

সেমিনারে ক্রীড়াবিদদের সুষম খাদ্যাভ্যাস, স্পোর্টস নিউট্রিশন, স্ট্যামিনা ও পারফরম্যান্স বৃদ্ধি, পর্যাপ্ত হাইড্রেশন, অনুশীলনের আগে ও পরে খাদ্য নির্বাচন, রিকভারি নিউট্রিশন, আঘাত প্রতিরোধ এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণের বিভিন্ন দিক নিয়ে বৈজ্ঞানিক দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় সফল হতে প্রয়োজনীয় পুষ্টি ব্যবস্থাপনা ও শারীরিক সক্ষমতা ধরে রাখার কৌশলও তুলে ধরা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com