July 5, 2026, 4:16 am
Title :
নরওয়ের সংবাদ সম্মেলনে আলোচনায় ভিনিসিয়ুস যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু : বিরোধীদলীয় নেতা বাংলাদেশের সঙ্গে আরও জোরালো সম্পর্ক চায় যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত গুলিস্তানে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে: জামায়াত এমপি বুলবুল জামালপুরে ভুল প্রশ্নপত্রে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা দখলদারদের বাধার মুখে খাল না কেটে ফিরে এলেন এমপি-ডিসি জুলাইয়ের গণহত্যা ও গুমের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মিরসরাইয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ আঞ্চলিক বাণিজ্যের মূল কেন্দ্র হচ্ছে চট্টগ্রাম: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু : বিরোধীদলীয় নেতা দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে আরও জোরালো সম্পর্ক চায় যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

Reporter Name
  • Update Time : Sunday, July 5, 2026
  • 20 Time View

বাংলাদেশের জনগণের সঙ্গে যুক্তরাষ্ট্রের জনগণের সম্পর্ক আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আমেরিকা সপ্তাহ কর্মসূচিতে এ মন্তব্য করেন।

শনিবার রাজধানীর বিচারপতি সাহাবুদ্দিন আহমদ পার্কে মার্কিন দূতাবাসের উদ্যোগে আয়োজিত আমেরিকান ফেয়ার ইন দ্য পার্ক অনুষ্ঠান ঘুরে দেখেন রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে ছিলেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত।

রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ইতিহাস শুধু তাদের নিজেদের নয়। দেশটি বিশ্বের অনেক মানুষকে অনুপ্রাণিত করেছে।

রাষ্ট্রদূত বলেন, আমরা চাই, আমাদের ইতিহাস, আদর্শ ও মূল্যবোধ বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে দিতে। একই সঙ্গে বাংলাদেশের জনগণ ও সংস্কৃতিকে আরও ভালোভাবে জানতে চাই। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দেশটির ২৫০ বছরের ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধ তুলে ধরা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com