November 17, 2026, 1:17 pm
Title :
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জনের আহ্বান ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা

বাংলাদেশ–পাকিস্তান সামুদ্রিক সহযোগিতার আনুষ্ঠানিক রূপরেখা প্রস্তাব পাকিস্তানের

Reporter Name
  • Update Time : Tuesday, November 25, 2025
  • 163 Time View

নিউজ ডেস্ক:

বাংলাদেশের সঙ্গে সামুদ্রিক সহযোগিতা আরও শক্তিশালী করতে আনুষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশন (পিএনএসসি) বাংলাদেশের শিপিং কর্পোরেশন (বিএসসি) এর সঙ্গে যৌথ উদ্যোগ ও অংশীদারিত্বের প্রস্তাব দিয়েছে।

লন্ডনে বাংলাদেশের নৌ পরিবহন বিষয়ক উপদেষ্টা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম. সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকে সমুদ্র বিষয়ক মন্ত্রী মুহাম্মদ জুনাইদ আনোয়ার চৌধুরী পাকিস্তানের এই প্রস্তাব তুলে ধরেন।

প্রস্তাব অনুযায়ী, যৌথ কন্টেইনার ও বাল্ক শিপিং পরিষেবা, প্রযুক্তিগত প্রশিক্ষণ, সামুদ্রিক নিরাপত্তা, বন্দর-কল সুবিধা এবং উচ্চ পর্যায়ের কূটনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করার মাধ্যমে বিস্তৃত অংশীদারিত্ব গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।

পাকিস্তান আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেমন আইএমও ও আইএলও এবং আঞ্চলিক সামুদ্রিক গোষ্ঠীগুলোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার কাঠামো তৈরি করতে আগ্রহী।

জুনাইদ আনোয়ার চৌধুরী বলেন, “বন্দর থেকে বন্দরে ঘনিষ্ঠ সহযোগিতা সরবরাহ চ্যালেঞ্জ কমাতে, আঞ্চলিক বাধা দূর করতে এবং দক্ষিণ এশিয়ার বাণিজ্য একীকরণের নতুন পথ খুলতে সাহায্য করবে।” তিনি আরও বলেন, কেপিটির সক্ষমতা, আধুনিকীকরণ উদ্যোগ এবং উন্নত টার্নঅ্যারাউন্ড সময় পাকিস্তানের প্রস্তুতির প্রমাণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com