July 3, 2026, 11:49 pm
Title :
আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল বাংলা কিউআর কোডে দুই দিনে ২২ কোটি টাকার লেনদেন ইরানে গিয়ে খামেনিকে শ্রদ্ধা জানালেন জামায়াতের নায়েবে আমির-পাটওয়ারী-হানজালা অবশেষে খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ অনেক দিন পর দেশে মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী খামেনির জানাজায় হামলা হলে চরম প্রতিশোধ, হুঁশিয়ারি তেহরানের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: জামায়াত আমির

মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২০ লাখ, আহতদের ৫ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : Friday, December 12, 2025
  • 124 Time View

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ও আহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষেদের সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘উপদেষ্টা পরিষদের সভায় মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা মারা গেছে তাদের মধ্যে ৩৬ জনকে ২০ লাখ টাকা করে ও আহতদের ৫ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়।’

তিনি আরও জানান, যেসব আহত ব্যক্তির দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন, তাদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। এ জন্য আহতদের চিকিৎসা নিশ্চিত করতে নিবন্ধন কার্ড প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com