July 3, 2026, 10:41 pm
Title :
আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল বাংলা কিউআর কোডে দুই দিনে ২২ কোটি টাকার লেনদেন ইরানে গিয়ে খামেনিকে শ্রদ্ধা জানালেন জামায়াতের নায়েবে আমির-পাটওয়ারী-হানজালা অবশেষে খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ অনেক দিন পর দেশে মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী খামেনির জানাজায় হামলা হলে চরম প্রতিশোধ, হুঁশিয়ারি তেহরানের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: জামায়াত আমির

রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাডহক ম্যানেজিং বোর্ড পুনর্গঠন

Reporter Name
  • Update Time : Sunday, December 7, 2025
  • 86 Time View

দেশের দুর্যোগ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা এবং রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের নির্বাচন সম্পন্নের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাডহক ম্যানেজিং বোর্ড পুনর্গঠন করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য ও পবিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বোর্ডের চেয়ারম্যান ডা. হালিদা হানুম আখতার, ভাইস-চেয়ারম্যান ড. তাসনিম আজিম ও ট্রেজারার করা হয়েছে সাবেক অতিরিক্ত সচিব মো. রেজাউল করিমকে।

বোর্ডের সদস্যরা হলেন- সাবেক অতিরিক্ত সচিব মো. আফজালুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাছির উদ্দিন আহমেদ, ব্যারিস্টার তানিম হোসেন শাওন ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আরেফিন অমল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাডহক ম্যানেজিং বোর্ডের মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৩ মাস হবে। বর্ণিত সময়ের মধ্যে আবশ্যিকভাবে ম্যানেজিং বোর্ড গঠনের লক্ষ্যে নির্বাচন আয়োজন করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com