November 17, 2026, 7:20 am
Title :
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জনের আহ্বান ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

Reporter Name
  • Update Time : Thursday, September 3, 2026
  • 105 Time View

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব বিলুপ্ত করে তার পরিবর্তে নতুন একটি বিশেষায়িত ইউনিট হিসেবে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) গঠনের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ দমন এবং আধুনিক ও জবাবদিহিমূলক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়ার লক্ষ্যেই এই আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এই আইন অনুযায়ী, এসআরবি সরাসরি পুলিশের আওতাধীন থাকবে এবং এর নেতৃত্বে থাকবেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার একজন মহাপরিচালক। সন্ত্রাসবাদ, মাদকবিরোধী অভিযান, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং গুম ও মানবপাচারের মতো গুরুতর অপরাধ দমনে এই ইউনিট কাজ করবে। বিলে অপরাধ তদন্ত, তল্লাশি ও গ্রেফতারের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে, যেখানে গ্রেফতারকৃত ব্যক্তি বা জব্দ করা মালামাল দ্রুত নিকটস্থ থানায় হস্তান্তর করতে হবে।

এছাড়া, এসআরবি সদস্যদের শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। একই সাথে বাহিনীর অভ্যন্তরীণ সংক্ষোভ নিরসন ও অভিযোগ পর্যালোচনার জন্য মানবাধিকারকর্মী ও বিচার বিভাগীয় কর্মকর্তাসহ সমন্বিত একটি ‘অভিযোগ প্রতিকার কমিটি’ গঠনের প্রস্তাবও বিলে রয়েছে। আইনটি পাস হলে র‍্যাবের সমস্ত জনবল, সম্পদ এবং দায়বদ্ধতা স্বয়ংক্রিয়ভাবে নতুন এই ইউনিটের কাছে স্থানান্তরিত হবে। বিলটি বর্তমানে অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com