November 17, 2026, 1:03 pm
Title :
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জনের আহ্বান ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা

সড়কে অবৈধভাবে টোল আদায় করলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : Saturday, February 28, 2026
  • 89 Time View

ঈদুল ফিতরকে সামনে রেখে সড়ক, নৌ ও রেলপথে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর নন্দীপাড়া ব্রিজ এলাকায় জিরানি খাল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, সড়কে অবৈধভাবে টোল আদায় বা চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা, পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে চাঁদাবাজি বন্ধে আলটিমেটাম দেওয়া হয়েছে। তিনি বলেন, “কোনো চাঁদাবাজকে রাজনৈতিক বিবেচনায় ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, ঈদের সময় যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সে লক্ষ্যে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ ছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ দখলে থাকা খাল ও জলাশয় উদ্ধারে শিগগিরই অভিযান শুরু হবে বলে জানান প্রতিমন্ত্রী। জলাবদ্ধতা নিরসনে খাল চিহ্নিতকরণ ও খনন কাজ শুরু করা হবে, যাতে পানি প্রবাহ স্বাভাবিক রাখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com