August 17, 2026, 4:07 am
Title :
শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : Tuesday, August 11, 2026
  • 11 Time View

দেশের শিক্ষার্থীদের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে সপ্তাহে একদিন শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জাদুঘর বিনামূল্যে পরিদর্শনের সুযোগ পাবেন। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। প্রাথমিক পর্যায়ে উচ্চশ্রেণির শিক্ষার্থীদের জন্য এই সুবিধা চালু করা হলেও, পর্যায়ক্রমে দেশের সব স্কুলের শিক্ষার্থীদের এই কার্যক্রমের আওতায় আনা হবে।

উপদেষ্টা জানান, শুধু জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর নয়, জাতীয় জাদুঘরসহ সরকারি ব্যবস্থাপনায় অন্যান্য জাদুঘরেও শিক্ষার্থীদের পরিদর্শনের ব্যবস্থা করা হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন জাদুঘরগুলোর পাশাপাশি অন্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকা জাদুঘরগুলোতেও শিক্ষার্থীরা বিনামূল্যে ভ্রমণের সুযোগ পাবেন। মূলত নতুন প্রজন্মের মাঝে দেশের গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে সরাসরি ধারণা প্রদান এবং তাদের জাদুঘরমুখী করে তুলতেই সরকারের এই বিশেষ পরিকল্পনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com