August 19, 2026, 1:49 am
Title :
বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাসনুভা জাবিন রাষ্ট্রপতি নির্বাচনের বৈঠকে ভোটের প্রচার করা যাবে না : ইসি সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেবে দিল্লি : দীনেশ ত্রিবেদী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী গুম প্রতিরোধ আইনের খসড়া নিয়ে আপত্তি, সরকারের সমালোচনা মোড়ক উন্মোচন: কালোত্তীর্ণ হবে ‘রাজনীতির সদরে-অন্দরে’ এখন ইইডির প্রধান প্রকৌশলী হতে বঙ্গবন্ধু পরিষদ নেতার দৌড়ঝাঁপ দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক মিয়ানমারের বিবৃতির সাথে একমত নয়, রাষ্ট্রদূতকে মন্ত্রণালয়ে ডেকে জানাল ঢাকা

সব সেবা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: সংসদে প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Wednesday, July 15, 2026
  • 41 Time View

নিউজ ডেস্ক:
পর্যায়ক্রমে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড এবং ইমাম-মুয়াজ্জেমদের সম্মানীসহ বিভিন্ন সেবার জন্য ব্যবহৃত সব কার্ড একীভূত করে ‘ইউনিভার্সাল কার্ড’ নামে একটি কার্ড চালু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং প্রথম বাজেট সমাপনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠিত অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে একটি রাষ্ট্র গঠন, একটি দেশ গঠন, যেখানে আমাদের মূল লক্ষ্যই হবে জনগণ। সরকারের পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত নির্বাচিত প্রতিটি সেক্টরের মানুষের কাছে আর্থিক সুবিধাসহ বিভিন্ন ধরনের যে কার্ডগুলো রয়েছে, আমরা সেগুলো সফলভাবে পৌঁছে দেওয়ার কাজ পর্যায়ক্রমে ধীরে ধীরে শুরু করেছি।’

তিনি বলেন, ‘এই সবগুলোকে একসময় আমরা একটি কার্ডের মধ্যে নিয়ে আসতে চাই। সেজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে পর্যায়ক্রমে সবগুলো-সেটি কৃষক কার্ড হোক, সেটি ফ্যামিলি কার্ড হোক, সেটি প্রবাসী কার্ড হোক, সেটি ইমাম-মুয়াজ্জেম সাহেবদের যে সম্মানী দেওয়া হচ্ছে, সেই কার্ডই হোক-সবকিছু আমরা ‘ইউনিভার্সাল কার্ড’ নামে একটি কার্ডের ভেতর নিয়ে আসব।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আগেও বলেছি, আবারও বলছি-একজন নাগরিক হিসেবে, একজন রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মী এবং জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি বিশ্বাস করি, রাষ্ট্র যদি নাগরিকদের প্রতি তার দায় মেটাতে ব্যর্থ হয়, তাহলে জনগণ এবং রাষ্ট্র-উভয়ই দুর্বল হয়ে পড়বে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, এই সকল সুবিধা নাগরিকদের প্রতি রাষ্ট্রের করুণা নয়; বরং আমরা যে সুবিধাগুলো দিতে চাইছি, যে কাজগুলো করতে চাইছি, এগুলো জনগণের প্রতি রাষ্ট্রের দায়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com