August 17, 2026, 3:30 am
Title :
তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার ডেমরার একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমলো ৬০ বছরে সর্বোচ্চ, কৃতিত্ব কার?

সমাধান আমাদের হাতে কিন্তু ক্ষমতা আপনার হাতে, প্রধানমন্ত্রীকে হাসনাত

Reporter Name
  • Update Time : Saturday, August 15, 2026
  • 18 Time View

বিদ্যুৎ সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ছয় মাসের আল্টিমেটাম ও চ্যালেঞ্জ গ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, বিদ্যুৎ সমস্যার সমাধান ইতোমধ্যেই তাদের হাতে রয়েছে, কিন্তু তা বাস্তবায়নের প্রয়োজনীয় ক্ষমতা রয়েছে বর্তমান সরকারের হাতে। তিনি উল্লেখ করেন, এনসিপির পক্ষ থেকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী ১৫ দফা সুনির্দিষ্ট পরিকল্পনা আগেই দেওয়া হয়েছে, যা নিয়ে সরকার ও তাদের বিশাল উপদেষ্টা পরিষদের কোনো মাথাব্যথা নেই।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, বর্তমান সরকারের অদক্ষতা ও পরিকল্পনার অভাবেই দেশ ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়েছে। তিনি মার্চেন্ট পাওয়ার পলিসি ২০২৫ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, এর মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারের ওপর চাপ না কমিয়েই বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব। বিরোধী দলীয় এই নেতা সরকারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে বলেন, রাষ্ট্র এখন অযোগ্য ব্যক্তিদের দ্বারা পরিচালিত হচ্ছে। শেষ পর্যন্ত সমাধান নয়, বরং সক্ষমতার অভাবই যে দেশের এই পরিস্থিতির জন্য দায়ী, তা ছয় মাস পর জনগণ স্পষ্ট বুঝতে পারবে বলে তিনি মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com