August 19, 2026, 1:51 am
Title :
বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাসনুভা জাবিন রাষ্ট্রপতি নির্বাচনের বৈঠকে ভোটের প্রচার করা যাবে না : ইসি সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেবে দিল্লি : দীনেশ ত্রিবেদী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী গুম প্রতিরোধ আইনের খসড়া নিয়ে আপত্তি, সরকারের সমালোচনা মোড়ক উন্মোচন: কালোত্তীর্ণ হবে ‘রাজনীতির সদরে-অন্দরে’ এখন ইইডির প্রধান প্রকৌশলী হতে বঙ্গবন্ধু পরিষদ নেতার দৌড়ঝাঁপ দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক মিয়ানমারের বিবৃতির সাথে একমত নয়, রাষ্ট্রদূতকে মন্ত্রণালয়ে ডেকে জানাল ঢাকা

সরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু

Reporter Name
  • Update Time : Friday, November 21, 2025
  • 145 Time View

দেশের সরকারি স্কুলগুলোতে ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১১টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে আগামী ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত— অনলাইনে gsa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। প্রতিটি আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ভর্তির বিস্তারিত নিয়মাবলি প্রকাশ করেছে।

আবেদনের প্রধান নিয়মাবলি

ওয়েবসাইটে গিয়ে নির্দেশনা অনুসারে অনলাইনে ফরম পূরণ করতে হবে।

কোটা (মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ইত্যাদি) পাওয়ার দাবি থাকলে সংশ্লিষ্ট বাক্সে অবশ্যই টিক (✔) দিতে হবে, না হলে কোটা বিবেচনায় আসবে না।

আবেদনকারীর রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল, JPEG ফরম্যাট) আপলোড করতে হবে।

ফরম সাবমিট করার পর ছবিসহ Applicant’s Copy প্রিন্ট বা ডাউনলোড করে রাখতে হবে।

এই কপিতে থাকা User ID দিয়ে ফি পরিশোধ করতে হবে।

এসএমএসের মাধ্যমে ফি প্রদানের নিয়ম

১. প্রথম এসএমএস : GSA User ID লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ: GSA ABCDEF → Send to 16222

২. ফিরতি এসএমএসে আবেদনকারীর নাম ও PIN পাঠানো হবে।

৩. দ্বিতীয় এসএমএস : GSA YES PIN লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

সতর্কতা

একই প্রতিষ্ঠানে একাধিকবার আবেদন করলে বা অসদুপায় গ্রহণের প্রমাণ মিললে আবেদন বাতিল করা হবে। আবেদনপত্রে দেওয়া তথ্যই পরবর্তী সব কার্যক্রমে ব্যবহার হবে, তাই তথ্যের সঠিকতা নিশ্চিত করতে হবে।

ভর্তি-বিষয়ক বিস্তারিত নিয়ম, নীতিমালা ও বিদ্যালয়ভিত্তিক আসন সংখ্যা সংশ্লিষ্ট বিদ্যালয়ের নোটিশ বোর্ড অথবা gsa.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com