August 17, 2026, 8:20 pm
Title :
প্রধানমন্ত্রীর প্রত্যাশিত গতির সঙ্গে তাল মেলাতে পারছি না পৃথিবীর কোন দেশে দলীয় বিবেচনায় নিয়োগ হয় না, প্রশ্ন রিজভীর শেখ হাসিনা আসুক, বিএনপি এটাই চায়: নিলোফার চৌধুরী মনি ডা. দীপু মনিকে পাঁচ মামলায় জামিন কেন নয়, জানতে চান হাইকোর্ট ১৮০ দিনের মূল্যায়নের মুখে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা, রদবদল নিয়ে জল্পনা সরকারের দাবি শতভাগ সফলতা না এলেও আন্তরিকতা ছিল শতভাগ খালেদা জিয়ার আদর্শে জনকল্যাণে কাজ করতে হবে: আবু সুফিয়ান হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আ’ ট’ ক ৩ জুলাই সনদ নিয়ে দ্বন্দ্বের কিছু নেই, সব ডকুমেন্ট দেখুন ওবায়দুল কাদেরসহ ৭ আসামি খালাস পাবেন, আশা আইনজীবীদের

সাবেক মন্ত্রী রেজাউল করিমের ভাই ঢাকায় গ্রেফতার

Reporter Name
  • Update Time : Tuesday, November 18, 2025
  • 134 Time View

পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি ও সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই আপন ভাই শামীম শেখকে ঢাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকার গুলশান এলাকা থেকে ব্যাংক কর্মকর্তা শামীমকে গ্রেফতার করে পিরোজপুর নিয়ে আসে গোয়েন্দা পুলিশ।

তিনি বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখায় কর্মরত ছিলেন বলে জানা গেছে। গ্রেফতার হওয়া শামীম শেখ এর বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে বলে জানান, পিরোজপুরের পুলিশ সুপার শেখ মোহাম্মদ আবু নাসের।

জানা যায়, পিরোজপুরের সাবেক এমপি এবং সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এর ৫ ভাইয়ের মধ্যে শামীম শেখ ছিলেন চতুর্থ। মন্ত্রীসহ বাকী ভাইয়েরা রাজনীতিতে সক্রিয় থাকলেও শামীম চাকরিজীবী ছিলেন এবং ঢাকায় বসবাস করতেন। তবে ৫ আগস্টের পর শামীম শেখ তার ভাইদের সাথে মামলায় আসামি হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর সদর থানায় ১টি ও নাজিরপুর থানায় দায়ের হওয়া ২টি মামলার আসামি শামীম শেখ। গোপন সংবাদের ভিত্তিতে গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শামীমের বিরুদ্ধে গত বছরের ৩০ আগস্ট পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক গ্রামের শরিফুজ্জামান সিকদার নামের এক ব্যবসায়ী বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় ব্যাবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ আনা হয়। এ মামলায় তাদের ৩ ভাইকে (মন্ত্রীসহ) আসামি করা হয়েছে। এছাড়া জেলার নাজিরপুর থানায় অপর ২টি মামলায় আসামি হিসেবে উল্লেখ আছে শামীম শেখের নাম।

পিরোজপুর জেলার পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই শামীম শেখকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পিরোজপুরের ২ থানায় তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। এর মধ্যে সদর থানায় ১টি ও নাজিরপুর থানায় ২টি মামলা বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com