August 17, 2026, 11:09 am

সিলেটে সাবেক নৌপ্রধান মাহবুব আলীর নামে হচ্ছে বিজ্ঞান জাদুঘর

Reporter Name
  • Update Time : Friday, August 7, 2026
  • 27 Time View

সাবেক মন্ত্রী ও বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী (এমএ) খানের নামে সিলেট নগরে একটি আধুনিক বিজ্ঞান জাদুঘর প্রতিষ্ঠা হবে। পাশাপাশি ঢাকা-সিলেট মহাসড়কের চণ্ডীপুল চত্বরের সৌন্দর্যবর্ধন করে তার নামে নামকরণ, একাধিক স্থাপনা ও সড়কের নামকরণের পরিকল্পনা নিয়েছে সরকার।

বৃহস্পতিবার বিকালে সিলেটের দক্ষিণ সুরমায় এমএ খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন।

অনুষ্ঠানে অংশ নিয়ে প্রতিমন্ত্রী আফসোস প্রকাশ করে বলেন, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান একজন দেশপ্রেমিক ও বরেণ্য ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও বিগত দিনে রাজনৈতিক কারণে অত্যন্ত উপেক্ষিত ছিলেন। তার স্মৃতি রক্ষায় সিলেটে তেমন কিছুই করা হয়নি।

উল্লেখ্য, প্রয়াত মাহবুব আলী খান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর এবং ডা. জোবাইদা রহমানের বাবা।

মাহফিলে উপস্থিত সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী জাতীয় পাঠ্যপুস্তকে রিয়ার অ্যাডমিরাল এমএ খানের বীরত্বপূর্ণ জীবনী অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।

মাহফিলে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালেকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী সিলাম এলাকায় এমএ খানের পৈতৃক বসতবাড়ি পরিদর্শন করেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, সিলেট বিভাগের সার্বিক অবকাঠামো পুনর্গঠনে অগ্রাধিকার ভিত্তিতে দুই হাজার কোটি টাকার একটি বিশেষ বাজেট বরাদ্দের প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার; যা অনুমোদিত হলে আগামী এক বছরের মধ্যেই সিলেটের রাস্তাঘাট ও হাটবাজারের দৃশ্যমান উন্নয়ন সাধিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com