July 1, 2026, 5:17 pm
Title :
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

সেঞ্চুরির পরই আউট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

Reporter Name
  • Update Time : Thursday, November 13, 2025
  • 150 Time View

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়ের পর সেঞ্চুরি ছুঁয়ে গেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যদিও শতকের পরই বিদায় নিতে হয়েছে তাকে।

১১২ বল মোকাবিলা করে ১৪টি বাউন্ডারিতে ক্যারিয়ারের অষ্টম টেস্ট শতক পূর্ণ করেন শান্ত। অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে সুইপ করে দুইবার রান নিয়ে শতকে পৌঁছান তিনি, এরপর হেলমেট খুলে উল্লাসে ভাসেন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি, একই বোলারের ডেলিভারিতে ১০০ রানে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় সাজঘরে।

সিলেটেই ২০২৩ সালে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১০৫ রানের ইনিংস। এবার সেই মাঠেই আবারও সেঞ্চুরি তুলে নিজের নেতৃত্বে ফেরাটা রাঙিয়ে তুললেন তিনি। এটি তার শেষ তিন টেস্টের পাঁচ ইনিংসে তৃতীয় শতক। গত জুনে গলে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন শান্ত। এরপর নেতৃত্ব ছাড়লেও আবার দায়িত্ব পেয়ে দারুণভাবে ফিরলেন।

দিনের শুরুতে দ্বিশতকের স্বপ্নভঙ্গ হয় মাহমুদুল হাসান জয়ের, ১৭১ রানে থামেন তিনি। মুমিনুল হক করেন ৮২, আর অভিজ্ঞ মুশফিকুর রহিম ২৩ রানে আউট হন। এরপর লিটন দাস ৬৬ বলে ঝড়ো ৬০ রান করে শান্তর সঙ্গে ৯৮ রানের জুটি গড়েন, কিন্তু বড় শট খেলতে গিয়ে ক্যাচ দেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২৯ ওভারে ৬ উইকেটে ৫৪৫ রান, লিড ২৫৯। মেহেদী হাসান মিরাজ ১৩ রানে অপরাজিত, সঙ্গে আছেন অভিষিক্ত হাসান মুরাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com