August 17, 2026, 8:18 pm
Title :
প্রধানমন্ত্রীর প্রত্যাশিত গতির সঙ্গে তাল মেলাতে পারছি না পৃথিবীর কোন দেশে দলীয় বিবেচনায় নিয়োগ হয় না, প্রশ্ন রিজভীর শেখ হাসিনা আসুক, বিএনপি এটাই চায়: নিলোফার চৌধুরী মনি ডা. দীপু মনিকে পাঁচ মামলায় জামিন কেন নয়, জানতে চান হাইকোর্ট ১৮০ দিনের মূল্যায়নের মুখে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা, রদবদল নিয়ে জল্পনা সরকারের দাবি শতভাগ সফলতা না এলেও আন্তরিকতা ছিল শতভাগ খালেদা জিয়ার আদর্শে জনকল্যাণে কাজ করতে হবে: আবু সুফিয়ান হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আ’ ট’ ক ৩ জুলাই সনদ নিয়ে দ্বন্দ্বের কিছু নেই, সব ডকুমেন্ট দেখুন ওবায়দুল কাদেরসহ ৭ আসামি খালাস পাবেন, আশা আইনজীবীদের

৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন, দ্রুত তফসিল দেবে ইসি

Reporter Name
  • Update Time : Saturday, July 25, 2026
  • 26 Time View

শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে আগামী ৯০ দিনের মধ্যে অথবা এর আগেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এবং সেই প্রক্রিয়ার তফসিল দ্রুত প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, শনিবার সাপ্তাহিক ছুটির কারণে কমিশনের অফিস বন্ধ থাকায় রোববার কিংবা পরের দিনগুলোতে তফসিল নির্ধারণের বিষয়ে বৈঠক করা হবে। ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিক তফসিল দেওয়া হবে বলে তিনি জানান। রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রম রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুসরণ করে পরিচালিত হবে; প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তা হবেন এবং জাতীয় সংসদের ৩৫০ জন সাংসদ ভোটার হিসেবে গণ্য হবেন। একাধিক প্রার্থী থাকলে নির্ধারিত দিনে সংসদে ভোট গ্রহণ হবে, আর একক প্রার্থী হলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা করা হবে।

পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও অটোনোমিক নিউরোপ্যাথি মিলিয়ে পাঁচ ধরনের অসুখের কথা উল্লেখ করেছেন এবং মাঝে মাঝে ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন বলে জানানো হয়েছে। তিনি আগে হৃদযন্ত্রে বাইপাসও করিয়েছিলেন এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন থাকায় গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না বলে লিখেছেন। তাঁর পদত্যাগপত্র বিকেল ৫টা ১ মিনিটে স্পিকারের কাছে জমা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com